আমার সহকর্মী বললেন, স্যার আপনার বই যে বের করলেন লেখাগুলি একটু বড় করতে পারলেন না। আমি অবাক হয়ে বললাম ১২ মাপের সূতনী ফন্ট সাইজ, ওটাই প্রচলিত। প্রেস ওয়ালারা তাই ছাপে। আর একটু বড় করলে তো বাচ্চাদের বই হয়ে যাবে। সেটা কেমন হয়।
আমার সহকারীর খেদ্যোক্তি, স্যার, প্রেসওয়ালারা ও প্রকাশকরা কি একদিন বুড়ো হবে না, ১৩ বা ১৪ সাইজ ফন্ট করলে বুড়ো বয়সে তারাও আরাম করে পড়তে পারত। কয়টা কাগজই তো বেশী লাগবে। আমি আপনার কাছে দাবী করছি আপনি অন্তত আপনার রচনা টাইপ বইগুলো ১৩ বা ১৪ ফন্টে বের করুন। পারলে ১.৫ লাইন স্পেস দিন।
আমি আসলে কনফিউজ। এটা কি ঠিক হবে?
No comments:
Post a Comment