'উদীয়মান লেখক ফোরাম' বই‌য়ের মূল্য নির্ধারণ:

'উদীয়মান লেখক ফোরামবই‌য়ের মূল্য নির্ধারণে সহায়তা করার জন্য একটা ফর্মুলা তৈরি করেছে। নীচে দিলাম: 
১। ৫.৫৮.৫ সাইজের সচরাচর ব্যবহৃত বই প্রতি ফর্মা ২০ টাকা।
২। বাঁধাই খরচ বোর্ড বাঁধাই: ২০-৩০ টাকা।
৩। সাধারণ পেপার ব্যাক বাঁধাই: ৫/৭ টাকা।
৪। আর্ট পেপার বাঁধাই: ১০ টাকা।
৫। চার রং‌য়ের প্রেসে ছাপা প্রচ্ছদ ও বই‌য়ের জ্যাকেট ও ফ্লাপ ১০ টাকা।
৬। চার রং‌য়ের প্রেসে রঙিন ছাপা জ্যাকেট ও লে‌মি‌নে‌টেড ডাস্ট কাভার/ফ্লাপ ১৫ টাকা।
৭। চার রং‌য়ের প্রচ্ছদ ডিজিটাল প্রিন্ট ও লে‌মি‌নে‌টিং ৪০ টাকা।
উপরের হিসাব থেকে এক‌টি 

পাঁচ ফর্মার( ৮০ পৃষ্ঠা) বই‌য়ের দাম হ‌তে পা‌রে:
১।  ৫ ফর্মা ২০ টাকা=১০০ টাকা।
২। বাঁধাই: ৩০ টাকা।
৩। চার রং‌য়ের প্রচ্ছদ জ্যাকেট ও লে‌মি‌নে‌টেড ডাস্ট কাভার/ফ্লাপ: ১৫ টাকা।
তাহলে বোর্ড বাঁধাই ৮০ পৃষ্ঠা অপ‌সেট কাগজের বইটির দাম হবে মোট: ১৪৫ টাকা।

একই বই প্রিন্ট অন ডিমান্ড( পিও‌ডি) ভার্সনের জন্য ১৪৫ টাকার সাথে লে‌মি‌নে‌টিং সিঙ্গেল কাভারের জন্য যোগ হবে ১৪৫ যোগ ২৫ টাকা ১৭০ টাকা।

একই ভাবে সাধারণ পেপার ব্যাক হ‌তে পার‌ে ১২০ টাকা।
ও লে‌মি‌নে‌টেড পেপার ব্যাগ হ‌তে পা‌রে ১২৫ টাকা।

আশা করিসকল লেখক‌দের এই হিসাব‌টি বই‌য়ের দাম নির্ধারণে সহায়তা করবে। ফর্মা প্রতি ২০ টাকার মধ্যে লেখকপ্রকাশক‌ডিসকাউন্ট ও লাইব্রেরীর লাভ ধরা হ‌য়ে‌ছে। এই হিসাব‌টি ২০১৮ সালের এপ্রিল মাসের বাজার দরের সাথে সম্পর্কযুক্ত।

No comments:

Post a Comment