গিফট হিসাবে আপনার লেখা বই দেয়া শুরু করুন

আপনি দুই/তিন চার‌টি বই লিখেছেন। বই বিক্রি না করেও আপনি অনেক টাকা বাঁচা‌তে পারেন। আপনি বই গুলি প্রত্যেকটি বিদেশের "প্রিন্ট অন ডিমান্ডএর আদলে কাঁটাবন বা নীলক্ষেত ভার্সন করে নিন। ওরা আপনাকে পিডিএফ থেকে দেশী বিদেশী বই হুবুহ ত‌ৈরী করে দিবে। এবার আপনার নিজের লেখা বইগু‌লো একটি প্যাকেটে রেপিং করে রেখে দিন। এখন আপনার আত্মীয়দের জন্মদিন ও বিয়েতে আপনার লেখার বই উপহার দিতে থাকুন। আপনি লেখক বলে আপনার বই গিফটে কেউ মাইন্ড করবে না। বেশ উৎসাহের সাথে সবাই বিষয়টি গ্রহণ করবে।
মনে করুনআপনি এক বছরে চারটি জন্মদিন ও দুইটি বিয়েতে গেলেন। জন্ম দিনে ৫০০ টাকা করে চারটি জন্মদিনে খরচ হতে পারত ২০০০ টাকা। দুইটি বিয়েতে ১০০০ করে ২০০০ টাকা খরচ যেত। অথচ আপনি আপনার বই দিয়ে বছরে চার হাজার টাকার খরচ বাঁচি‌য়ে দি‌লেন। দশ বছরে আপনার ৪০,০০০ টাকার বইয়ের বাণিজ্য আপনি গিফট দিয়েই করতে পারবেন। তাই 'সেলফ পাবলিশঅথার হয়ে নিজের বই বিয়ে জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে গিফট দিয়ে সাশ্রয়ের পাশাপাশি আপনার বই প্রকাশের খরচটাও উঠি‌য়ে নি‌তে পার‌বেন।
বাংলাদেশের নীলক্ষেত বা কাঁটাবন ভার্সনে বই বানাতে যা খরচ হবে তা অন্যান্য গিফট কেনার চেয়ে কম। তার চে‌য়েও বেশী শান্তি আপ‌নি পাবেন। আনন্দও পাবেন। কারণআপনার বই গিফট হিসাবে দিচ্ছেন। তাই আপনার বই থাকলে বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্য গিফট কেনার পিছনে খরচ না করে আপনার লেখা বই দেয়া শুরু করুন। বাড়তি খরচ করতে হবে না। নিজের বই‌য়ের চাহিদাও বাড়া‌তে পারবেন।

No comments:

Post a Comment