Sunday, June 3, 2018

ফিরে পেতে চাই অরণ্য-মো: রুহুল কুদ্দুস

ডিজিটাল প্রিন্ট ভার্সন-১



বই পরিচিতি:



বইটিতে সর্বমোট ৫৭টি বিচিত্রধর্মী কবিতা সন্নিবেশিত হয়েছে। যার বিষয়গুলি সুন্দর এবং লেখার মান চমৎকার, শ্রুতিমধুর এবং হৃদয়গ্রাহী। যেখানে কবিতার বিষয়বস্তু লেখকের অনুপম লেখনীতে সুন্দরভাবে ফুটে উঠেছে, আর এটাই কবির লেখনীর অন্যতম বৈশিষ্ট্য। তিনি সব সময় কথায়, কবিতায় স্পষ্ট ও সরাসরি বলেন। এটাই কবির চরিত্রের অন্যতম দিক। কবিতা গুলিতে প্রার্থনা, সামাজিক অসংগতি, প্রেম, দেশপ্রেম, নিসর্গ প্রভৃতি বিষয় সার্থক ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একবার পড়া শুরু করলে শেষ না করে উঠা যাবে না। বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যাবে। আশা করি কাব্যগ্রন্থটির কবিতাগুলি পড়ে পাঠক ভাল সময় কাটাবেন, আনন্দাপ্লুত হবেন এবং বার বার পড়বেন।

লেখক পরিচিতি:


মোবারকগঞ্জ চিনিকলে বিদ্যুৎ বিভাগে জব করি। এই ছোট্ট গণ্ডির ভিতরে আমার সত্বা সীমাবদ্ধ। কর্মের অবসরে প্রকৃতিশিল্পরাজনৈতিকসামাজিকগ্রামিন বিভিন্ন বিষয়ে লেখার চেষ্টা করি।বই খানি পড়লে আশা রাখি সবার খুব ভাল লাগবে।আর যার জন্য আমার কবিতার বই প্রকাশিত হয়েছে সেই সাদা মনের মানুষের মেজর মোঃ তারেক মাহমুদ সরকার-এর নামে বই খানি উৎস্বর্গ করলাম।
ইতি
মোঃরুহুল কুদ্দুস
বিদ্যুৎবিভাগ,মোবারকগঞ্জ চিনিকল।

বইটি কেন পড়বেন:

সাহিত্য জীবনের কথা বলে। সীমাহীন দূঃখ-কষ্ট, ঝড়-ঝঞ্ঝা, ঘাত-প্রতিঘাত এর মাঝেও সুখ ও প্রত্যাশা প্রাপ্তি এবং সূবর্ণ আগামীর স্বপ্ন দেখায়, প্রেম-ভালবাসায় উদ্ভাসিত করে শুষ্ক মন ও মননকে আনন্দের ফল্গুধারায় সিক্ত করে। আর এ কাব্য গ্রন্থটিতে তার সবই আছে। একজন পড়লে অন্য জনকে কিনতে এবং পড়তে অনুপ্রাণিত করবে এটাই প্রমানিত সত্য। যুগের পাওয়া শত শত অত্যাধুনিক বিনোদনের উপাদানের মাঝেও কবিতা আজও অনন্ত যৌবনা একমাত্র বন্ধু, সাথী ও ভালবাসার নিয়ামক।

বইটির সূচিপত্র:

ফিরে পেতে চাই অরণ্য ৯
বেলা শেষে ১০
জয় পরাজয় ১১
শরৎকালে তালের পাখা ১২
অতীত=বর্তমান ১৩
পালকি ১৪
ফিরিয়ে দাও সব  ১৫
চাপা বাজ ১৬
অলস ১৭
শিক্ষাগুরু ১৮
চরিত্রবান ১৯
কিশোর ছিলাম যখন ২০
নদীর সৌন্দর্য ২১
সঙ্গ দোষে সর্বনাশ ২২
ভালবাসি বর্ষাকাল ২৩
অতীত স্মৃতি ২৪
ইচ্ছা করে ২৫
ছয় রিপু ২৬
বিদ্যা মূল মন্ত্র ২৭
বর্ষাকাল ২৮
বসন্তের আগমন ২৯
গ্রীষ্মের দুপুর ৩০
বাংলার সৌন্দর্য ৩১
সময় করনা হেলা ৩২
ক্ষনিক জীবন ৩৩
সবারে বাসিব ভালো ৩৪
অগ্রগামী নারী ৩৫
মূর্খতা অভিশাপ ৩৬
বাংলার রুপ ৩৭
সুখি কারা ৩৮
ক্রোধ ৩৯
আমার মা ৪০
ফুরাবে দিবস ৪১
যৌতুক ৪২
গৃহবধু ৪৩
কর্তব্য পালন ৪৪
পরশ পাথর ৪৫
হৃদয়ে বঙ্গবন্ধু ৪৬
মেধার বিকাশ ৪৭
মনোবল ৪৮
গুনাবলি ৪৯
শ্রম সাধনা ৫০
শত্রুর ভাল বাসা ৫১
বিজ্ঞানের অবদান ৫২
সবুজের অভাব ৫৩
নিন্দুকের কাজ ৫৪
বাংলার গৌরব ৫৫
আমার গ্রাম ৫৬
প্রতিভা ৫৭
বসন্তের কোকিল ৫৮
প্রার্থনা ৫৯
দুর্ঘটনা ৬০
মা ৬১
পরকাল ৬২
জীবনের লক্ষ্য ৬৩

সম্পর্ক ৬৪

একটু পড়ে দেখুন:

ফিরে পেতে চাই অরণ্য

আধুনিক সভ্যতার সর্বনাশা স্রোতে অরণ্য সমাহিত,
নাগরিক সভ্যতার কৃত্রিম জীবনে সবাই বিমহিত।
প্রাচিন আর আধুনিকের ভিতর এখন বিস্তর ব্যাবধান!
অরণ্যতে শোভা ছিল তখন পাখিরা গাইত গান।
নির্মল বায়ু উন্মুক্ত প্রান্তর ছিল যে সিমাহিন,
সব কিছু এখন হারিয়ে গেছে হয়েছি মোরা দীন।
নাগরিক সভ্যতার নান্দনিক বিকাশে অরণ্য হচ্ছে নষ্ট,
শহরেতে নির্মল বায়ু পাওয়া এখন বড় কষ্ট।
আধুনিক সভ্যতা মানুষকে করেছে হৃদয়হীন নিষ্ঠুর,
দালান কোঠা শহর গড়তে অরণ্য হচ্ছে আজ দুর।
বিরামহীন ভাবে গাছ গাছালি যদি উজাড় হয়ে যায়,
ছায়া সুনিবিড় শান্তির নীড় মোরা কেমনে খুজে পায়!
ছোট্ট গণ্ডির ভিতরে বন্ধি আমি মানুষ অতি নগন্য,

প্রকৃতির ভারসাম্যে রক্ষার জন্য ফিরে পেতে চায় অরণ্য।।

বই সংক্রান্ত অন্যান্য তথ্যাদি:

গ্রন্থস্বত্ব 
: লেখক

প্রকাশকাল            
:  ই-বুক পিডিএফ র্ভাসন:  ১৫ জুন ২০১৮                     
:  ডিজিটাল প্রিন্ট র্ভাসন-১:  ১৫ জুন ২০১৮ (৫ কপি)                       
:  প্রথম প্রেস র্ভাসন প্রক্রিয়াধীন

মুদ্রণে
:  উদীয়মান লেখক ফোরাম

বাঁধাইয়ে
:  ইসমাইল,নীলখেত

মূল্য
:  পিডিএফ র্ভাসন ৫০ টাকা বিদেশে দুই ডলার।
:  ডিজিটাল প্রিন্ট র্ভার্সন ১৭০ টাকা বিদেশে চার ডলার।
:  প্রেস র্ভাসন ১২০ টাকা বিদেশে তিন ডলার।

আইএসবিএন : 
আবেদন প্রক্রিয়াধীন

No comments:

Post a Comment