ডিজিটাল প্রিন্ট র্ভাসন-২
ডিজিটাল প্রিন্ট র্ভাসন-১
বই পরিচিতি:
লেখক পরিচিতি:
এই বইটিতে
কবি কাজলের ৪৫ টি কবিতা স্থান পেয়েছে। কবি কাজল একজন প্রান্তিক রোমান্টিক
কবি। অপর দিকে একজন নারীবাদী কবি। যিনি নারী পুরুষের সমমর্যাদার আসীন করার
বাসনায় লিখেছেন ‘জাগ্রত নারী’র দীর্ঘ কবিতাটি। কবিতাটি একজন পুরুষ বা নারীকে
সচেতন করবে। নারী সমঅধিকার অর্জনের লড়াইয়ে সফল কাম হবে। নারী তার মর্যাদা
প্রাপ্তির দৃঢ়তায় কবিতার সুদীর্ঘ বিবৃতি সবাইকে মুগ্ধ করবে। অন্যান্য কবিতায়
সমাজের সমস্যা সমাধানে আমাদের পথ দেখাবে। কবিতায় প্রার্থনা আছে। রোহিংগাদের নিয়ে
কবিতাটি আপনাকে আবেগ আপ্লুত করবে। রাজাকারদের মুন্ডুপাত করতেও তিনি ছাড়েননি।
আরও অনেক পাঁচমিশালি ভাবনা ও অনুভূতি আছে। রোমান্টিক কবিতা গুলো ভীষণ আনন্দ
দিবে।
আত্ম-পরিচয়
নামটি আমার চোখের কাজল
উজ্জল শ্যামলা গায়ের বরন।
সাদা-সিদে করি জীবন যাপন।
মানিনা কোন অন্যায়-অনিয়ম।
আমি শান্তির এক অতন্দ্র প্রহরী,
মানবকে প্রেম-প্রীতির বন্ধনে বাধি।
চাইনা রণক্ষেত্র,ধ্বংস,প্রাণহানি
চাই মর্ত হোক বেহেস্তের আবাসভূমি।
আমি সত্য ও সুন্দরের পূজারী
স্রষ্টার সৃষ্টিকে ভালবাসি।
মজলুমের মুক্তি কামনা করি,
সদা শ্রেয় পন্থা অবলম্বন করি।
মানুষের মধ্যে ধর্ম,বর্ণ, জাতি,
বৈষম্য আমি কভূ না মানি!
সবার উপরে মানুষ সত্যি,
মনে প্রাণে বিশ্বাস করি।
হাওর-বাওর,নদী,খাল,
জেলা আমার বরিশাল।
উজিরপুরের কাংশী গ্রাম
করি আমি বসবাস।
গাঁও গ্রামের মেয়ে আমি
গ্রামের মাঝে থাকি
কত আশা মনে পুষি,
হব আমি শিল্পী, কবি।
রঙিন স্বপ্নের জাল বুনি,
উদার মনের মানুষ খুঁজি।
ভাল লাগে ঘুরতে,
মন চায় উড়তে,
ভ্রমর হয়ে গাইতে,
বাহ্যিক ভাবে শিখতে।।
ভাল লাগেনা মুখস্ত বিদ্যা,
প্রকৃতি থেকে করি শিক্ষা।
যারা করে নারীদের অবমাননা,
পাষান্ড নরাধমদের প্রতি ধিক্কা।
বইটি কেন কিনবেন:
একজন নারী যখন সুললিত ছন্দে বলে, নারীকে কেন পুরুষ তোমরা সমান অধিকার বা মর্যাদা দিতে কার্পণ্য কর?
একজন নারী যখন সুললিত ছন্দে বলে, নারীকে কেন পুরুষ তোমরা সমান অধিকার বা মর্যাদা দিতে কার্পণ্য কর?
এটা কি আপনাকে জাগ্রত করবে না, শুনতে, প্রান্তিক কবি কাজল কী বলতে চায়?
অগনিত কবিতার ছন্দে কাজল তার মনের মাধুরী মিশিয়ে যে
রোমাঞ্চের মায়াজাল বুনেছে তা আপনাকে ভালবাসার জগত এ নিয়ে যাবে। মনটা চাইবে সেই
ভালবাসার জগতে হারিয়ে যেতে।
বইটি সূচিপত্র:
আত্ম পরিচয় ৯
চোখের কাজল ১১
প্রেম স্বর্গ-প্রেম গর্ব ১২
জাগো নারী জাগো ১৩
হৃদয় নয় খেলাঘর ২২
সঙ্গী ছাড়া জীবন চলে না ২৩
তুমি আমার ভালবাসা ২৪
জন্মই আজন্ম পাপ ২৫
জালেমের দুনিয়া ২৬
প্রেম মানুষকে করে বোকা ২৭
প্রাণ পাখি ২৮
ধোকাবাজ ২৯
ভেঙে গেছে ধৈর্যের বাঁধ ৩০
ক্ষমা নাহি পাবে ৩১
কই তুমি ৩২
যমের দোসর ৩৩
ধ্যান ৩৪
ভালবাসা মূল্যহীন ৩৫
প্রাণের প্রিয়া কই ৩৬
অবহেলা ৩৭
মিছে মায়া ৩৮
চাওয়া-পাওয়া ৩৯
শীতের কাঁথা ৪০
প্রাণের স্পন্দনে তুমি ৪১
আশা – ভালবাসা ৪২
প্রাণের স্বজন ৪৩
রোহিংগাদের হাহাকার ৪৪
ভালবাসা ভাল না ৪৫
দুর্নীতি ৪৬
ভালবাসি যারে ৪৭
রক্ষকরা বড় ভক্ষক ৪৮
রাজাকার ৫০
বঙ্গ-জননী ৫২
নিষ্ঠুর বন্ধু ৫৩
ধান্দাবাজ ৫৪
অমানুষ ৫৫
নদীর একূল ভাঙে ওকূল গড়ে ৫৬
ভালবাসা ভুল ৫৭
প্রশ্ন ৫৮
জালেমের দুনিয়া ৫৯
তোর জন্য পথভ্রষ্ট ৬০
মন খুঁজে মন ৬১
মহাপাপিষ্ট তুমি ৬২
মনো-বাসনা ৬৩
সর্বশক্তিমান আল্লাহ
৬৪
চোখের কাজল তুমি
তুমি যে আমার চোখের কাজল,
আন্ধার রাতের আলো।
সারা জীবন তোমাকে,
ভালবেসে যাবো।
শিকড় যেমন বৃক্ষকে;
মাটিতে বেঁধে রাখে।
আমি বন্ধু তেমনি করে
তোমায় আগলে রাখব বুকে।
কথা দিলাম এই তোমারে!
সকল আনন্দ অশ্রুর মাঝে;
থাকব তোমার পাশে!
যতদিন নি:শ্বাস আছে।
বই সংক্রান্ত অন্যান্য তথ্যাদি:
গ্রন্থস্বত্ব
: লেখক
: লেখক
প্রকাশকাল
: ই-বুক পিডিএফ র্ভাসন: ০১ র্মাচ ২০১৮
: ই-বুক পিডিএফ র্ভাসন: ০১ র্মাচ ২০১৮
: ডিজিটাল প্রিন্ট র্ভাসন-১: ০১ র্মাচ ২০১৮(৬ কপি)
: প্রথম প্রেস র্ভাসন প্রক্রিয়াধীন
মুদ্রণে
: উদীয়মান লেখক ফোরাম
বাঁধাইয়ে
: ইসমাইল,নীলখেত
মূল্য
: পিডিএফ র্ভাসন ৫০ টাকা বিদেশে দুই ডলার।
: ডিজিটাল প্রিন্ট র্ভার্সন ১৭০ টাকা বিদেশে চার ডলার।
: প্রেস র্ভাসন ১২০ টাকা বিদেশে তিন ডলার।
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন




No comments:
Post a Comment