ডিজিটাল প্রিন্ট র্ভাসন-১
বই পরিচিতি:
লেখক পরিচিতি:
কবিতার বইটিতে ৪৬ টি কবিতা
রয়েছে। লেখক সমাজের মাদকের আগ্রাসন থেকে
দেশকে মুক্ত করতে ব্রতী হয়েছেন কবিতার লেখনীতে । কবি তার সাহিত্যের সমস্ত
শক্তিকে বিনিয়োগ করেছেন সমাজকে মাদক-মুক্ত করতে। সাহিত্য মাদক বিরোধী
চিন্তায় এবং এককভাবে মাদকের বিরুদ্ধে আপোষহীন সাহিত্যিক লড়াই করে লেখক হয়েছেন
অনন্য। বইয়ের প্রতিটি পংক্তিতে রয়েছে মাদক কিভাবে আমাদের ধ্বংস করছে তার
বর্ণনা। লেখকের আহবান হল সেই পঙ্কিলতা
থেকে বের হয়ে আসা। মায়ের মুখটা আজ অন্ধকারে ছেয়ে গেছে কারণ মায়ের সন্তানরা আজ
ভাল নেই। তারা মরণ নেশা মাদকে আসক্ত। তাদেরকে মাদক থেকে মুক্ত করে মায়ের মুখে
হাঁসি ফুটাতে হবে। তেমনি শুরু থেকে শেষ প্রতিটি কবিতায় রয়েছে সমাজ সচেতনতার জন্য
মাদকের ভয়াবহতার বর্ণনা তেমনি রয়েছে উত্তোরণের পথ। কবিতাগুলি পড়ে মাদক সচেতন
হিসাবে আমাদের অনুভূতি জাগ্রত হবে।
লেখক পরিচিতি:
মেহেদী হাসান সীমান্ত
১৯৯৭ খ্রিষ্টাব্দের ৮ ই জুন (২৫শে জ্যৈষ্ঠ ১৪০৪ বঙ্গাব্দ) গাইবান্ধা জেলার সাঘাটা
উপজেলার কামারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ওসমান গণি মণ্ডল ও মাতা সবিতা
বেগমের তিন সন্তানের মাঝে তিনি দ্বিতীয় । গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক
শিক্ষা সমাপনী শেষে, জুমারবাড়ী উচ্চ বিদ্যালয়
হতে এসএসসি ও সাঘাটা ডিগ্রী কলেজ হতে
বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সহিত উত্তীর্ণ হয়ে বর্তমানে ঈশ্বরদী
সরকারী কলেজে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মানে অধ্যয়নরত। শিশুকাল হতেই তিনি
অন্যায় অবিচারের বিরুদ্ধে অত্যন্ত বলিষ্ঠ, সংগ্রামী মনোভাবের অধিকারী এবং মহান স্বাধীনতা যুদ্ধের
আদর্শধারী। কবিতা, ছোট
গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সঙ্গীতসহ সাহিত্যের প্রায় সকল শাখায় আপন প্রতিভার
বিকাশ করে চলেছেন। জননীর মুখটা অন্ধকার কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি তার
সংগ্রামী প্রতিভাকে জগতে ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ। তাঁর বিশ্বাস বর্তমান তরুণ
সমাজ মাদক, জঙ্গি ও
সন্ত্রাসের যে অন্ধকার দেয়ালে আবদ্ধ জননীর মুখটা অন্ধকার কাব্যগ্রন্থটি ঈশ্বরের
কৃপায় সে অন্ধকার থেকে তরুণ সমাজকে আলোর পথে ফেরাতে অত্যন্ত কার্যকারী ভূমিকা
রাখবে। তিনি সকলের দোয়া প্রার্থী ও সহযোগিতা কামী।
বইটি কেন কিনবেন:
মাদক সমাজের ভয়ানক অভিশাপ। কবিতা
লিখা হয় জীবনের বৈচিত্র্য নিয়ে। রোমান্টিকতা নিয়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল
ইসলাম সমাদৃত হয়ে ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। আজ আমাদের প্রিয়
মাতৃভূমিতে ব্রিটিশ নাই, পাকিস্থানী নাই। রাজাকারদের
ফাঁসি হয়েছে। তদুপরি আমরা এক অশুভ শক্তির কাছে জিম্মি। সেটা মাদক ও মাদকের করাল
গ্রাস। কবিতা প্রেমীরা মাদক বিরোধী কবিতাগুলো পড়বেন ও অন্যকে শোনাবেন।
সচেতন করবেন আপনার প্রিয় মানুষদের। মাদক বিরোধী কবিকে অনুপ্রাণিত করবেন তার
কবিতা পড়বেন।
বইটি সূচিপত্র:
জননীর মুখটা
অন্ধকার ৭
অভিশাপ ৯
দুর্গন্ধ ১১
অন্ধকার জগৎ ১২
মাতাল ১৩
খেলার পুতুল ১৪
দুর্বল ১৫
ধর্মীয় জ্ঞান ১৬
জঙ্গিবাদের দুঃখ ১৭
ঘৃণার পাত্র ১৮
শেষকৃত্য ১৯
ঘৃণ্য পথ ২১
ধর্মের অপব্যাখ্যা
২৪
অস্ত্রের লোভ ২৬
পথের ফকির ২৭
পাগল ২৮
হারিয়ে যায় কর্মে
পারদর্শিতা ২৯
লুকিয়ে বাস ৩০
কর্মক্ষেত্রে অগ্রাহ্য
৩১
অলসতা ৩২
কর্ম-বিমুখ ৩৩
জীবন্ত লাশ ৩৪
অধ্যাঙ্গীর চোখে মাদকসেবী ৩৫
মাদকে বিপদ চাপে ৩৬
থুথু নিফেপ ৩৮
আত্মীয়তা ৩৯
ধর্মমতে সন্ন্যাসী
৪০
ওদের বন্ধু ৪২
মাদকে বনে চোর ৪৩
মাদকের ছোবল ৪৪
দুরে থাকো ৪৫
জনতা চলে ভিন্ন
পথে ৪৭
গৌরব নেই ৪৮
সন্ত্রাসীর শেষকাল
৪৯
কেন জঙ্গি তুমি ৫১
মুখে কেন মাদক ৫৩
ওদের বন্দী কারো ৫৪
অকাল মৃত্যু ৫৫
কুকুরের বেশে ৫৬
ঘাতক ৫৭
একগুঁয়েমি ৫৮
অপচয় ৫৯
জুয়ার গুটি ৬০
জুয়ার আসর ৬১
কর্মবীহিন জীবন ৬২
শূন্য পকেট ৬৩
জননীর মুখটা অন্ধকার
যে সন্তানকে লালন পালন করে ।
কত ত্যাগ স্বীকার করিয়া জননী।
কতদিন কাটায় নিজে অনাহারে।
তবুও সন্তানকে খাওয়ায় পেট পুরে।
অসুখে- বিসুখে,
কত রাত্রি জেগে,
তন্দ্রাকে হারাম করে,
করে সেবা শুশ্রুষা।
কত কষ্ট করে।
জোগায় লেখাপড়ার অর্থ।
তাহার কি নেই কোন আশা,
সে সন্তানকে ঘিরে?
তার কি চাহেনা, হৃদয়টা,
সন্তানটা হোক আদর্শ মানুষ?
তবে সে সন্তানই যদি ।
পড়ে মাদকের কোপানলে।
তবে সে সন্তানই যদি,
জড়ায় সন্ত্রাসের আখড়াতে ,
তবে সে সন্তানই যদি ,
যুক্ত হয় জঙ্গির দলে।
তবে জনীর হৃদয়টা ,
কতটা যে দুঃখের জলে, যায় ডুবে,
মুখখানতেইতো অনুমান করা যায়,
সে দুঃখের খানিক ধাপ।
কেনই বা হবেনা এমন ?
সন্তাই সে একজন জননীর,
ধরণীর মাঝে শ্রেষ্ঠ ধন।
সে সন্তানই যদি যায় বিপথে,
সকল আশায় বালি মেখে,
তবে জননীর বেঁচে থাকাতে ।
জীবন্ত লাশের মত ।
তবুও কোন জড়াবে মাদকের কোপানলে।
তবুও কেন জড়াবে,
সন্ত্রাসের আখড়াতে ,
তবুও কেন জড়াবে।
জঙ্গির দলে,
জননীর আশায় বালি মেখে।
জননীর মুখেই যে ,
স্বর্গ নরকের পরশ পাথর,
তবে সে মুখটা যখন,
থাকবে দুঃখের সাগরে।
কেমনে মিলিবে স্বর্গ তোমার জীবনে,
নরকই তো হবে তোমার চির স্থান।
তাইতো এ নরকের পথ হতে,
নিজেকে রাখো দুরে।
জননীর মুখটাতে যেন,
বহে প্রশান্তির হাওয়া ।
সে পথেই চলো তুমি ,
তাবেই তো মিলিবে স্বর্গ।
বই সংক্রান্ত অন্যান্য তথ্যাদি:
গ্রন্থস্বত্ব
: লেখক
: লেখক
প্রকাশকাল
: ই-বুক পিডিএফ র্ভাসন: ০১ র্মাচ ২০১৮
: ই-বুক পিডিএফ র্ভাসন: ০১ র্মাচ ২০১৮
: ডিজিটাল প্রিন্ট র্ভাসন-১: ০১ র্মাচ ২০১৮(৬ কপি)
: প্রথম প্রেস র্ভাসন প্রক্রিয়াধীন
মুদ্রণে
: উদীয়মান লেখক ফোরাম
বাঁধাইয়ে
: ইসমাইল,নীলখেত
মূল্য
: পিডিএফ র্ভাসন ৫০ টাকা বিদেশে দুই ডলার।
: ডিজিটাল প্রিন্ট র্ভার্সন ১৬০ টাকা বিদেশে চার ডলার।
: প্রেস র্ভাসন ১২০ টাকা বিদেশে তিন ডলার।
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন



No comments:
Post a Comment