Friday, April 13, 2018

আমাদের রাতুল-আবুল কালাম আজাদ


বই পরিচিতি:




লেখক পরিচিতি:


আমি মাদ্রাসা থেকে ফাইভ পাশ করি,
উন্মুক্ত তেকে এসএসি পাস,
আছি সিসিলিস,
চাঁদপুর জেলার, হাজীগঞ্জ থানার বদরপুর গ্রামে বধ্যমৃত্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ - ১৯৮৮ সালে,
আট ভাই বোন, ভাই বোনের মাঝে তৃতীয়।
বাবা গোলাম মোর্শেদ ভাসানী ২০১৪  ২৫ জুন মৃত্যু বরণ করেন,
মা শাহানারা বেগম একজন গৃহিণী।

দেশে থাকাকালিন সময়ে লেখালেখিতেও কিছুটা জড়িত ছিলাম, এর সুবাধে প্রথম লেখা প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক মানবসমাজ পত্রিকায় লেখা প্রকাশিত হয়। বিভিন্ন জেলার দৈনিক পত্রিকা ও অন্লাইনে নিউজ, এবং যুগান্তরে একটি কবিতা প্রকাশিত হয়।

বইটি কেন কিনবেন:






বইটি সূচিপত্র:

আমাদের রাতুল  ৮-২০                                          
দুষ্ট তনয় ২১-৩২
সিংহ ও বাঘের গল্প ৩৩-৩৯
ময়নার বন্ধু পরী ৪০-৫২
মা বলেই সম্ভব ৫৩-৫৬
অহংকারী শিকারি ৫৭-৬৪

একটু পড়ে দেখুন:

আমাদের রাতুল

অন্যান্য সন্ধ্যার ন্যায় আজো রাতুল পড়বে না বলে বই মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু রাতুলের এই একগুঁয়েমি তাঁর মা কখনো সমর্থন করিনি। আজও করেনি। তাই পূর্বের নেয় আজো হুমকি ধমকি দিয়ে রাতুলকে পড়ার জন্য টেবিলে বসিয়ে রাখলো।
রাতুল নাছোড়বান্দা আজ পড়বেই না। তাঁর মা যতই হুমকি ধমকি ভয়ভীতি দেখাচ্ছে রাতুলকে, তা কোনো কাজে আসলো না। সবে পঞ্চম শ্রেণীতে পড়ে। এটুকু বাচ্চা এই বয়সে পড়তে এতো আলসেমি করে ভাবতেই রাতুলের মায়ের মাথা থেকে যেন রাগে ক্ষোভে মগজ উৎরিয়ে বের হয়ে আসতে চাইছে।
একটি মাত্র সন্তান। তাও এই রাতুল। ছেলেটিকে নিয়ে কতই না স্বপ্ন এঁকেছেন মনের গহীনে। বংশের মুখ উজ্জ্বল করবে রাতুল। বড় হয়ে একদিন গ্রামের নাম ডাক ছড়িয়ে দিবে সমাজে। মানুষের সেবা করবে। এমন হাজারো লক্ষ্য নিয়ে ছেলেটিকে উচ্চ শিক্ষিত করার স্বপ্ন দেখে আসছেন।
 অথচ, ছেলেটি বই নিয়ে পড়তেই চাইছে না। স্কুলেও যেতে চাইছে না। কি মুশকিলই না পড়েছেন। কি করবে বুঝতেও পারছেন না। তারপরও রাতুলের মা একটু আগ্রহী হয়ে রাতুলকে জিজ্ঞাসা করলো,
- আচ্ছা রাতুল, ওই ঘরের রকি প্রতিদিন স্কুলে যায়। স্কুল থেকে এসে গোসল করে। গোসল শেষে খাবার খেয়ে আবার দুপুর বেলায় ঘুমিয়ে পরে। বিকাল বেলা রকি কিছু সময় খেলাধুলা করে। সন্ধ্যার পর তাঁর মায়ের সাথে পড়তে বসে। কিন্তু তুমি স্কুলেও যেতে চাও নাউ রাতেও পড়তে চাও না। কোনো তুমি এমন কর আমাকে একটু বলবে বাবা"
- স্কুলে যেতে আমার ভালো লাগে না। পড়তেও আমার ভালো লাগে না মা।
- তুমি যদি পড়া-লেখা না কর তা হলে, কেউ তোমাকে ডাকবে না। আদর করবে না। খেলায় নিবে না। যদি তোমায় কেউ খেলাধুলায় না নেয় তা হলে তো তুমি একা হয়ে যাবে। তখন তুমি কি করবে?

- থাক আমার কারো আদর লাগবে না। আমাকে কারো ডাকতে হবে না। কেউ ডাকলে আমি যাবোও না। আমি কারো সাথে খেলবোও না। থাকলেও আমার কোনো সমস্যা হবে না।

বই সংক্রান্ত অন্যান্য তথ্যাদি:

গ্রন্থস্বত্ব 
: লেখক

প্রকাশকাল            
:  ই-বুক পিডিএফ র্ভাসন: ০১ র্মাচ ২০১৮                     
:  ডিজিটাল প্রিন্ট র্ভাসন-১:  ০১ র্মাচ ২০১৮(৬ কপি)                       
:  প্রথম প্রেস র্ভাসন প্রক্রিয়াধীন

মুদ্রণে
:  উদীয়মান লেখক ফোরাম

বাঁধাইয়ে
:  ইসমাইল,নীলখেত

মূল্য
:  পিডিএফ র্ভাসন ৫০ টাকা বিদেশে দুই ডলার।
:  ডিজিটাল প্রিন্ট র্ভার্সন ১৬০ টাকা বিদেশে চার ডলার।
:  প্রেস র্ভাসন ১২০ টাকা বিদেশে তিন ডলার।

আইএসবিএন : 
আবেদন প্রক্রিয়াধীন


No comments:

Post a Comment