৫ কপি বেটা ভার্সন:
বই পরিচিতি:
লেখক পরিচিতি:
নক্ষত্রের
জীবন বইটিতে ৫৬টি কবিতা আছে। বইয়ের কবিতাগুলি মানুষের জীবন উপলব্ধি নিয়ে লেখা।
আমরা যদি মেঘমুক্ত আকাশের দিকে তাকিয়ে থাকি। তবে স্বাভাবিকভাবে আমাদের মনটা
সীমাহীনভাবে ভ্রমণ করতে থাকে। লক্ষ কোটি নক্ষত্র দৃষ্টিগোচর হতে থাকে। আমরা হারিয়ে
যাই আলো আধারের জগৎ এ। সেই সীমাহীনতার মধ্যে আপনার অনুভূতিগুলো আমাদের নবীন কবির
মনের ভাবনাগুলোর সাথে একাত্ম হয়ে যাবে। আমাদের চারপাশের বিষয়গুলি যখন শুয়ে শুয়ে
আকাশের তারা গুলি দেখে ভাববেন। তেমনই একটা ভাবনার জগৎ এ কবি আমাদের নিয়ে বিচরণ
করবে। স্বাধীনতা, ভাষা শহীদ, অন্যায় অবিচারের বিরুদ্ধাচরণ ও প্রতিবাদ প্রকাশ পেয়েছে কবির লেখনীতে।
লেখক পরিচিতি:
সাদাত জাফরী অনিক একজন প্রকৃতি
প্রেমিক কবি। তিনি প্রকৃতিকে ভালবাসেন। মানুষকে ভালবাসেন। তিনি ছাদের আকাশে
নক্ষত্র দেখে ছোট বাচ্চার মত আয় আয় চাদমামা ও প্রকৃতির প্রেমিকের ভালবাসায় রচনা
করেন তার কাব্য গ্রন্থ " নক্ষত্রের জীবন"।
তিনি
ইংরেজী মাধ্যমেও কবিতা লিখেন। যা তিনি আলাদা কাব্যে গ্রন্থে সন্নিবেশিত করার ইচ্ছে
রাখেন।
তিনি
শৈশব ও কৌশর কাটিয়েছেন বগুড়া জেলায়। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে
এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পিতার
আগ্রহে প্রকৌশলী হওয়ার তাগিদে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করে পুনরায়
বগুড়া নিজ এলাকায় ফিরে আসেন প্রকৃতি ও নিজের সাহিত্য জগতের মাঝে। এই খেয়ালী
প্রতিভার কখনোই নিয়মিত পড়াশোনায় ধাতস্থ ছিল না। তাই উন্মূক্ত বিশ্ববিদ্যালয়ে নিজের
সময় ও স্বাধীনতায় বিবিএতে অধ্যায়নরত আছেন। তিনি বাংলা, ইংরেজীতে
কবিতা ও অন্যান্য আর্টিক্যাল লিখে তার সময়কে কাজে লাগান। ব্যক্তিগত উপার্জনের
প্রস্তুতি স্বরুপ এ্যাডমিনিস্ট্রেশান সাপোর্টে ফ্রিলাঞ্চিং করছেন। তিনি এ্যাগ্রো
বেইজড কর্মকান্ডে নিজ গ্রামে প্রায়শই গমন করেন ও
সাধারন কৃষিজীবিদের মান উন্নয়নের কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করেন।
নক্ষত্রের
জীবন তার প্রকাশনা জীবনের প্রথম প্রকাশ।
বইটি কেন কিনবেন:
কবিতা কী আজো আমরা পড়ি?
“শুনুন একটু”
আমরা সকল মানুষই কম বেশী কবি।
আমাদের সবারই কম বেশী কবিত্ব
আছে।
কখনো কেই তা লিখে ফেলে।
অনেকে তা হারিয়ে যেতে দেয়।
আমাদের সাদাত জাফরি একজন চমৎকার
মানুষ,
যার কাব্যিক উৎস্মরণকে তিনি ধরে
রেখেছেন ও লিপিবদ্ধ করেছেন।
বইটি পড়লে আপনি সহজ সরল ও
প্রাঞ্জল ভাষায় লেখা কিছু সুপাঠ্য কবিতা পাবেন,
যা আপনাকে ভাল লাগার অনুভূতি
দিবে।
আপনার অবসর সময়কে
বিনোদনময় ও আপ্লুত করবে।
বইটি সূচিপত্র:
নক্ষত্রের জীবন ৯
তারা ১০
একুশের প্রহরে ১১
জীবনে হাসতে হয় ১২
দেখা দিবে কি স্বাধীনতা এখনি? ১৩
এই সব বর্ষণমুখর রাতে মোর হৃদয়ে প্রাণ আসে ১৪
মেহনতি মানুষগুলি জীবনের কথা বলে ১৫
আমি হয়তো স্বাধীন নই ১৬
এখন অনেক দিন হয়ে গেছে ১৭
আসে ১৮
বার বার সেই সব কোলাহল আমারে টানে ১৯
স্বাধীনতা কী? ২০
দাও দাও কৃষ্ণগহ্বরটিকে জাগিয়ে দাও ২১
একদিন বৃষ্টির এই রাতে আমারে খুঁজে পাবে নাক কেউ আর ২২
ঝাপসা হয়ে আসছে ২৩
কোথাও চলিয়া যাব ২৪
ভাবে মন আমার শুধু ভাবে ২৫
গ্রাম ছাড়া ওই রাঙা পথ দিগন্তে মিলে যায় ২৬
আজ তারা কই সব? ২৭
এই জল ভালো লাগে ২৮
আমরা তরুণ আমাদের মাঝে আছে আগ্নেয়গিরি ২৯
আমরা চেয়ার ৩০
ভেবেছ কি? ৩১
ফিরে এসো ৩২
কাজল কাল চোখ তোমার তটিনীর ধার এর মত ৩৩
তোমরা এনেছ স্বাধীনতা ৩৪
কালরাত্রি হয়ে নিভে আসে সকল বাতি ৩৫
একবার যদি তাঁহার দেখা পাই তাহলে মোর জীবন হবে ধন্য ৩৬
দেখা দেবে কি প্রভাত এখনি? ৩৭
সেদিন স্মৃতিসৌধে আমি ৩৮
কী উত্তর দেবো আমরা আজ ৩৯
একুশের প্রহরে ৪০
একুশ আছে একুশ বাঁচে ৪১
এসো বৈশাখ এসো সবার মনে ৪২
বার বার সেই সব কোলাহল আমারে টানে ৪৩
ফিরিয়ে দাও স্বাধীনতা ৪৪
বাতাসে ধান এর শব্দ কথা কয় মোর নিস্তব্ধতার সাথে ৪৫
ভালবেসে হয়ত হৃদয় ক্লান্ত হবে ৪৬
তোমার ভালবাসা চোখে নিয়ে আমি চলে যাব ৪৭
কাজী নজরুল ইসলামের প্রতি ৪৮
আমি এক পিঁপড়া বিছে ৪৯
সে আসে ৫০
উড়াল পক্ষী হয়ে মুয়ুরাক্ষি নদীটি আজ শুকায়ে গেছে ৫১
সমস্ত পথ ৫২
আজ আমাদের ডাক এসেছে ৫৩
আচ্ছা কবিতার কি সুবাস আছে? ৫৪
কোথাও চলিয়া যাব ৫৫
আমি কি চিনতে পারি সবুজ গাছগুলি ৫৬
ঈদ ৫৭
আমরা বোধ হয় একদিন স্বপ্ন দেখতে ভুলে যাব ৫৮
ছোট বেলার স্মৃতিময় দিনগুলি ৫৯
হায় নক্ষত্র ৬০
সেদিন শহীদ মিনারে আমি ৬১
শুধু স্বাধীনতার জন্য ৬২
ঘাসের কিট ৬৩
আমি একদিন নিখোঁজ হব ৬৪
নক্ষত্রের জীবন
সবাই রয়েছে ব্যস্ত যার
যার মত,
তবুও একবার চুপ করে
থাকলে,
শুনতে পাবে,
কোন এক শীতের সন্ধ্যায়
শেয়ালের ডাক কানে কানে,
মানুষ আজ ব্যস্ত
কৃত্রিমতার ভিড়ে,
যদিও খুঁজে পেয়েছি
জীবনের স্পন্দন,
শালিক পাখির নীড়ে,
মানুষের আজ নেই তো সময়,
তাকানোর জন্য একটিবার,
আকাশের পথে,
যদিও জীবনের আসল আলো
খুঁজে পেয়েছি,
রাতের নক্ষত্রদের সাথে,
এভাবে কত অজানা
নক্ষত্র গেছে মিশে মিশে,
যেমন মিশে যায় জীবন
বেলার শেষে,
রাত শেষে দিগন্তের
ওপাড় ঘেষে।
বই সংক্রান্ত অন্যান্য তথ্যাদি:
গ্রন্থস্বত্ব
: লেখক
: লেখক
প্রকাশকাল
: ই-বুক পিডিএফ র্ভাসন: ০১ র্মাচ ২০১৮
: ই-বুক পিডিএফ র্ভাসন: ০১ র্মাচ ২০১৮
: ডিজিটাল প্রিন্ট
র্ভাসন-১: ০১ র্মাচ ২০১৮(৬ কপি)
: প্রথম প্রেস র্ভাসন
প্রক্রিয়াধীন
মুদ্রণে
: উদীয়মান লেখক ফোরাম
বাঁধাইয়ে
: ইসমাইল,নীলখেত
মূল্য
: পিডিএফ র্ভাসন ৫০ টাকা বিদেশে দুই ডলার।
: ডিজিটাল প্রিন্ট
র্ভার্সন ১৬০ টাকা বিদেশে চার ডলার।
: প্রেস র্ভাসন ১২০ টাকা বিদেশে তিন
ডলার।
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন



বইটি আমার প্রয়োজন। কিভাবে পেতে পারি?
ReplyDelete০১৭৩৯৮৮৮৮২০