ডিজিটাল প্রিন্ট র্ভাসন-২
ডিজিটাল প্রিন্ট র্ভাসন-১
২ম সংস্করন
১ম সংস্করন
বই পরিচিতি:
লেখক পরিচিতি:
কবির অনবদ্য সৃষ্টি এক
একটি কবিতা। এই বইয়ে ৩৮ টি কবিতা স্থান পেয়েছে। প্রত্যেকটি কবিতা যেন হৃদয়ের
প্রতিচ্ছবি হয়ে কথা বলে। দেশপ্রেমের কবিতার পাশাপাশি বিদ্রোহের কবিতায় যেন নতুন
মাত্রা পেয়েছে বইটিতে। কবি সোহেল দ্বিরেফ সমসাময়িক কালে ঘটে যাওয়া সমাজের দুর্বলতা,ব্যর্থতাকে অত্যন্ত সুনিপুণভাবে উপস্থাপন করেছেন কবিতার
মাধ্যমে। নিজেকে খুঁজে পাবেন সবসময় কবিতার
প্রতিটি চরণে। বেজে উঠুক মুক্তির ঘণ্টা বন্দী থাকা সব শিকলের বেড়াজাল থেকে কবিতার
ঝংকারে।
সোহেল দ্বিরেফ একজন দেশপ্রেমী কবি। এছাড়া তার কবিতায়
সুবিধা-বঞ্চিত, অনাথ, অবহেলিত মানুষের বাস্তব চিত্র ফুটে ওঠে। তিনি
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত কাষ্টভাঙ্গা গ্রামে ১৯৯৪ সালে অক্টোবর
মাসের ১০ তারিখে এক আর্থিকভাবে সুবিধাবঞ্চিত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাবা
মায়ের তিন সন্তানের মধ্য দ্বিতীয়। ছোট বেলা থেকেই দারিদ্র্যতার চ্যালেঞ্জকে মোকাবেলা
করে যাচ্ছেন। এজন্য অন্য মানুষের দুঃখ, কষ্ট বা দেশপ্রেম দেখলে তার মনে জেগে উঠে, সেই অনুভূতিগুলো
কবিতার মাধ্যমে প্রকাশ করেন। তিনি বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি
করেন। বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ পরিসংখ্যান বিভাগে পড়ছেন সেই সাথে সাহিত্য সাধনাও
করে যাচ্ছেন।
তিনি "উদীয়মান লেখক ফোরাম" এর মাধ্যমে প্রথম
কাব্যগ্রন্থ প্রকাশ করার অনুপ্রেরণা পান।
বইটি কেন কিনবেন:
বাজারে হাজার হাজার বই আছে কিন্তু
কবিতা প্রেমীর চাহিদা মেটাতে যুগোপযোগী বইয়ের বড় অভাব। এই বইটি আপনাদের কবিতার
তৃষ্ণা মেটাতে সাহায্য করবে।এই বইয়ে বেশিরভাগ কবিতায় কবির দেশপ্রেম, অসহায়, দরিদ্র মানুষের জীবন চিত্র ফুটে
উঠেছে।আসুন আমরা বইটি পড়ে নিজের সাথে আরো একবার পরিচিত হয় এবং সাহিত্যকে এগিয়ে
নিয়ে যায় নতুন এক উচ্চতায়।
বইটির সূচিপত্র:
ইহলীলা সংবরণ ৭-৯
রোহিঙ্গাদের আর্তনাদ ১০-১১
বন্ধু বিয়োগ ১২-১৩
ফেব্রুয়ারির একুশ তারিখ ১৪
মনের মন্দির ১৫
মুক্তিমাতা ১৬-১৭
লাল সবুজের পতাকা ১৮
অন্ধকার পল্লী ১৯-২০
যাচ্ছি বাড়ি ২১-২২
কা- কা- কা ২৩-২৪
স্বর্গ পল্লী ২৫
কালোমেঘ ২৬-২৭
প্রবাসীর আর্তনাদ ২৮
পুনর্জন্ম ২৯-৩০
বন্দীর মুক্তি ৩১-৩১
হৃদয় তরী ৩৩
নিষিদ্ধ প্রেমিক ৩৪-৩৫
প্রানের ভাষা ৩৬
অস্পর্শী ৩৭
বাংলার জয় ৩৮-৩৯
অসহায় নারী ৪০-৪১
রক্তাক্ত দলিল ৪২
চূড়ান্ত বিজয় ৪৩-৪৪
শুধু তোমার জন্যে হব ৪৫-৪৬
তুমি চাইলে ৪৭-৪৮
শুভ জন্মদিন বাংলাদেশ ৪৯
সুজন ভাইয়ের চায়ের
দোকান ৫০-৫১
আলোর মিছিল ৫২
একুশের আগমন ৫৩
বাংলা ভাষায় বিশ্বজয় ৫৪
স্বর্গের চৌকাঠ ৫৫-৫৬
গোলাপ ৫৭
শূন্য রুমাল ৫৮
বাংলাদেশ ৫৯-৬০
ফেব্রুয়ারির একুশ তারিখ ৬১
ফুলমতি ৬২-৬৪
ইহলীলা সংবরণ
আমি ত্রিশ লক্ষ শহীদের রক্তের
উপর দাঁড়িয়ে থাকা
কলঙ্কিত নীল নকশার শিকার হওয়াএক
দেশ,বাংলাদেশ।
আমি বাঙ্গালি জাতির পিতাকে
হত্যাকারী
ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়।
আমি খেটে খাওয়া মানুষের বুকে
লাথি মেরে
টাকার পাহাড় বানানোর নিখুঁত
উদ্দ্যোক্তা।
আমি বিবেকহীন মানুষের সকাল
বিকালের
রক্তের পিপাসা মেটানোর পেশাদারী
খুনি।
আমি শিক্ষিত সমাজে মা বাবার বোঝা
হয়ে
বেড়ানো এক কলঙ্কিত গ্রাজুয়েট।
আমি নোংরা রাজনীতির শিকার হওয়া
বিশ্বজিৎ,অভিজিতের রক্তাক্ত মৃতদেহের ছবি।
আমি কাটাতারের বেড়ায়
ঝুলে থাকা
ফেলানীর নির্মম
মৃত্যুর প্রতিচ্ছবি।
আমি চাকরীতে শত
কোটার শিকার হওয়া
এক হত দরিদ্র
শিক্ষার্থী।
আমি নষ্ট,আমি হিংস্র হয়ে গুলি বর্ষন করি
পিলখানার সেনা
অফিসারের বুকে।
আমি হরতাল,রাস্তায় চলতে থাকা মানুষকে
আগুনে পুড়িয়ে,বোমাবাজি করে ঝলসে দেওয়া
তরুন।
আমি নির্মমভাবে
রাজনের জীবন কেড়ে নেওয়া
এক নরপশুর সর্দার।
আমি শান্তির দেশে
সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টকারী
এক কালোমেঘ।
আমি তনু হত্যার
বিচার না পাওয়া
প্রশ্নবিদ্ধ
আইন।
আমি মাজেদাসহ শত
নারীর সম্ভ্রম হারানো
এক কলঙ্কিত বাস।
আমি অন্যর সন্তানকে
রাতের আধারে গুম করে
মায়ের বুকে শূন্যতা
সৃষ্টকারী এক পাপী।
আমি সভ্য সমাজের
গলার কাটা হয়ে লেখা পড়া ছেড়ে
নেশা,ছিনতাই, হত্যাকান্ডে মেতে থাকা নষ্ট ছেলে।
আমি কলঙ্কিত
শীতলক্ষ্যা নদীর গর্ভ
যেখানে লুকিয়ে
রেখেছি কতশত মৃতদেহ।
আমি দেশের মানুষের
টাকা চুরি করে
বিদেশে টাকার পাহাড়
গড়ার নিখুঁত কারিগর।
আমি কারো হিংসার
রোষানলে পড়ে
মাদ্রাসা ছাত্র
তানভীরের মস্তকহীন দেহ।
আমি রানা প্লাজার
প্রতিটি ইটে মিশে থাকা
হাজারটা মৃত্যুর
মিছিলের জীবন্ত রক্ত ধারা।
আমি বিশ্ববিদ্যালয়
ছাত্রের জীবন ধংসকারী
শিক্ষকের কলমের লাল
কালি।
আমি লাল সবুজের
পতাকাকে অসম্মানকারী
এক দেশ দ্রোহী।
আমি দেশকে পঙ্গু করে
দেওয়ার
নষ্ট স্বপ্ন দেখার
এক দুশ্চারি।
আমি প্রেমে ব্যর্থ
হয়ে প্রেমিকাকে চাপাতি দিয়ে
কুপিয়ে কুপিয়ে মারার
এক ঘৃণ্য প্রেমিক।
আমি সমাজপতির কাছে
ধর্ষিত হওয়া
চার বছরের অবুজ
শিশু।
আমি নির্লজ্জ,বেহায়া হয়ে নিজের স্বামীকে হত্যা করে ;
ইতিহাস সৃষ্টকারী এক
বিভৎস্য নারী।
আমি অধিকার চাইতে
গিয়ে
লাশ হয়ে বাড়ি ফেরা
এক অভাগা তরুন।
আমি ব্যভিচারী হয়ে
ভদ্র মানুষের লেবাস নিয়ে
ডাস্টবিন বা নর্দমায়
ফেলে আসা নব জাতকের কান্না।
আমি নেশায় মাতাল হয়ে
পিতামাতাকে হত্যা করে
কলঙ্ক সৃষ্টকারী এক
সন্তান।
আমি শত তরুনের
সোনালী স্বপ্ন দেখা চোখের
আলো চিরতরে নিভিয়ে
দেয়ার এক নষ্ট ঝলকানি।
বই সংক্রান্ত অন্যান্য তথ্যাদি:
গ্রন্থস্বত্ব
: লেখক
: লেখক
প্রকাশকাল
: ই-বুক পিডিএফ র্ভাসন: ০১ র্মাচ ২০১৮
: ই-বুক পিডিএফ র্ভাসন: ০১ র্মাচ ২০১৮
: ডিজিটাল প্রিন্ট র্ভাসন-১: ০১ র্মাচ ২০১৮(৬ কপি)
: প্রথম প্রেস র্ভাসন প্রক্রিয়াধীন
মুদ্রণে
: উদীয়মান লেখক ফোরাম
বাঁধাইয়ে
: ইসমাইল,নীলখেত
মূল্য
: পিডিএফ র্ভাসন ৫০ টাকা বিদেশে দুই ডলার।
: ডিজিটাল প্রিন্ট র্ভার্সন ১৬০ টাকা বিদেশে চার ডলার।
: প্রেস র্ভাসন ১২০ টাকা বিদেশে তিন ডলার।
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন





No comments:
Post a Comment