ডিজিটাল ভার্সন-১
বই পরিচিতি:
লেখক পরিচিতি:
লেখকের বিগত দিনের লিখার মাঝে “আল কোরানের
আলোকে মুসলিম জীবন বিধান(দ্বিতীয় খণ্ড) একটি ভিন্ন ধরনের লিখা, যেখানে আমাদের মুসলমান ধর্মাবলম্বী সকল নরনারীর জন্য কোরআনের আলোকে ৪টি
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লিখা হয়েছে। বিষয় গুলো হলো, যাকাত,
সুদ, তালাক ও অধিকার। উক্ত বিষয় গুলো নিয়ে
আমাদের সকলেরই আল কোরআনের নির্দেশনা সমূহ
জানা একান্ত প্রয়োজন।বিষয় গুলোতে কোরআনের আয়াতের পাশাপাশি কিছু হাদিস তুলে ধরা
হয়েছে। কোরআনের আয়াত ও হাদিসের বাংলা অনুবাদের সংক্ষিপ্ত ও সহজ ব্যাখ্যার মাধ্যমে
বিষয় সমূহের আলোচনা করা হয়েছে।
মেজর মোঃ মোজাম্মেল হক, অর্ডিন্যান্স কোরের একজন দক্ষ ও
চৌকস অফিসার। তিনি ১লা মে ১৯৭০ সালে নরসিংদী জেলার রায়পুরা থানার এক মুসলিম
সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। স্কুল জীবন থাকেই তিনি কবিতা ও ছোট উপন্যাস
লিখতেন। তিনি ২৬ বি এম এ লং কোর্সে
বাংলাদেশ সেনা-বাহিনীতে নিয়মিত কমিশন লাভ
করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি সিলেট ক্যাডেট কলেজ হতে কৃতিত্বের সাথে ১৯৮৬ সালে এস এস সি এবং ১৯৮৮ সালে
এইচএসসি পাশ করেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তিনি বর্তমানে সদর
দপ্তর লজিস্টিক এরিয়া, ঢাকায় কর্মরত আছেন।
বইটি কেন কিনবেন:
বর্তমান যুগে মানুষ কর্ম জীবনে এতই ব্যস্ত থাকে যে, অনেকেরই
কোরআনের তাফসীর পড়ার তো দুরের কথা, কোরআনের তরজমাও পড়ার সময়
হয়ে উঠে না। তাই বইটিকে বিষয় ভিত্তিক রূপে আল-কোরানের আয়াতের ব্যাখ্যার সংক্ষিপ্ত
ও সহজ রূপায়ন এর মাধ্যমে আয়াতের তর্জমার সাথে সামঞ্জস্যতা রেখে সংযোজন, বিয়োজন ও সংক্ষিপ্ত করনের মাধ্যমে আয়াতের তাফসির ও ব্যাখ্যাকে তুলে ধরা
হয়েছে। একই সাথে বিষয় ভিত্তিক কিছু হাদিস তুলে ধরা হয়েছে।বিষয় গুলোর পূর্ণাঙ্গ ও
স্পষ্ট ধারনা পেতে বইটি পড়া আমাদের সকলের জন্য অপরিহার্য।
যাকাত ৫-৩৮
তালাক ৩৯-৬২
অধিকার ৬৩-১০১
জাহান্নামের
শাস্তি ও জান্নাতের
কিছু নিয়ামতের
কথা ১০২-১৪৪
যাকাত
যাকাত কি?
১। যাকাত একটি ব্যাপক প্রত্যয়। এটি আরবী শব্দ । যার অর্থ পবিত্রতা বা পরিশুদ্ধতা। যাকাতের আরেক অর্থ পরিবর্ধন। শুধু তাই নয়, যাকাত একাধারে পবিত্রতা, বর্ধিত হওয়া, আর্শীবাদ এবং প্রশংসা অর্থেও
ব্যবহৃত হয়, কুরআন ও হাদিসে যাকাতের এ সব তাৎপর্য
২। নিজের অর্থ সম্পদের
একটি নির্দিষ্ট অংশ অভাবী মিসকিনদের মধ্যে বন্টন
করে দেওয়াকে যাকাত বলে। এটাকে যাকাত বলার কারণ হল এভাবে যাকাত দাতার
অর্থ সম্পদ এবং তার নিজের আত্মা পবিত্র -পরিচ্ছন্ন হয়ে যায়। যাকাতের শরয়ী অর্থই তো, আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে কোন মালদার
ব্যক্তি কর্তৃক কোন হকদার ব্যক্তিকে তার মালের নির্ধারিত অংশ অর্পন করা।
৩। যাকাত শব্দটি মূল অর্থ
প্রবৃদ্ধি, বর্ধিত হওয়া। কোন জিনিস বৃদ্ধি পেলে এই শব্দ বলা হয়
বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। এ জন্য যে যাকাত দিলে তাতে বরকত বেড়ে যায় বা যাকাত দাতা অধিক সওয়াবের অধিকারী হয়।
৪। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, ক্রমবৃদ্ধি ও আধিক্য। যাকাত আদায়ের মাধ্যমে বাহ্যিকভাবে সম্পদ কমলেও
প্রকারান্তে এর পরিবর্ধন ঘটে। এছাড়া এর মাধ্যমে সম্পদ পবিত্র ও পরিচ্ছন্ন হয়
এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে সমাজ হয় মুক্ত ও পবিত্র। যাকাতের অর্থ পবিত্রতা, বৃদ্ধি, বরকত ও প্রশংসা। অতএব,
যাকাত হচ্ছে বরকত, পরিমাণে বৃদ্ধি
পাওয়া,
প্রবৃদ্ধি লাভ, পবিত্রতা ও
পরিচ্ছন্নতা, শুদ্ধতা- সুসংবদ্ধতা।
যাকাতের বিশদ আলোচনাঃ
১। যাকাত ইসলামের পাঁচটি
ভিত্তিসমূহের একটি ভিত্তি। যা ইসলামের মৌলিক
ইবাদত সমূহের মধ্যে অন্যতম ইবাদত। প্রত্যেক মুসলমানকে যেমন যাকাত ফরয হওয়ার বিষয় সম্পর্কে বিশ্বাস করতে হবে, ঠিক তেমনিভাবে
যার উপর যাকাত ফরয তাকে তা নিয়মিত
পরিশোধও করতে হবে। যাকাত একজন মুসলমানের অর্থ-সম্পদকে পরিশুদ্ধ করে। যাকাতের শাব্দিক অর্থ পবিত্রতা, বৃদ্ধি, পরিশুদ্ধি, বরকত ইত্যাদি। কারণ যিনি যাকাত প্রদান করবেন, তার সম্পদ
বৃদ্ধি পাবে এবং সাথে সাথে তা তাকে
বালা-মুছিবত থেকেও রক্ষা করবে। যাকাত প্রদানকারীর মন পবিত্র হয়, তার সম্পদে
বরকত হয় এবং তা বৃদ্ধি পায়।
২। যাকাত একটি ফরজ এবাদাত। নির্ধারিত পরিমান সম্পদের মালিক হয়ে থাকলে যাকাত ফরজ হয়। কারো নিকট সাড়ে সাত ভরি (৮৫ গ্রাম) স্বর্ণ বা ৫২ তোলা রুপা বা ন্যুনতম তার সম পরিমান অর্থ এক বছর কাল যাবত থাকলে তার উপর যাকাত দেয়া ফরজ। বর্তমান বাজার মুল্যে ৫২ তোলা রুপার সম পরিমান অর্থ আনুমানিক ৩৩০০০ টাকা। অর্থাত এই পরিমান টাকা থাকলে তার উপর যাকাত দেয়া ফরজ। যাকাত যোগ্য সম্পদের উপর ২.৫ হারে যাকাত দিতে হয়।
৩। সাড়ে সাত ভরির কম সোনা
থাকলে তার উপর কোন যাকাত নাই। সাড়ে সাত ভরির বেশি
স্বর্ণ থাকলে পুরো পরিমানের উপর যাকাত দিতে হবে। অর্থাৎ দশ ভরি স্বর্ণ থাকলে দশ ভরির বিক্রয় মুল্যের উপর শতকরা আড়াই পার্সেন্ট হারে যাকাত দিতে হবে। তেমনি রুপার ক্ষেত্রেও বিষয়টি একই রকম হবে।
বই সংক্রান্ত অন্যান্য তথ্যাদি:
গ্রন্থস্বত্ব
: লেখক
: লেখক
প্রকাশকাল
: ই-বুক পিডিএফ র্ভাসন: ৩০ জুন ২০১৮
: ই-বুক পিডিএফ র্ভাসন: ৩০ জুন ২০১৮
: ডিজিটাল প্রিন্ট র্ভাসন-১: ৩০ জুন ২০১৮ (৫ কপি)
: প্রথম প্রেস র্ভাসন প্রক্রিয়াধীন
মুদ্রণে
: উদীয়মান লেখক ফোরাম
বাঁধাইয়ে
: ইসমাইল,নীলখেত
মূল্য
: পিডিএফ র্ভাসন ১১০ টাকা বিদেশে দুই ডলার।
: ডিজিটাল প্রিন্ট র্ভার্সন ২৬৫ টাকা বিদেশে চার ডলার।
: প্রেস র্ভাসন ২১০ টাকা বিদেশে তিন ডলার।
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন


No comments:
Post a Comment