ডিজিটাল প্রিন্ট ভার্সন-১
বই পরিচিতি:
কবি পরিচিতি:
বইটিতে সর্বমোট ২৪টি বিচিত্রধর্মী কবিতা সন্নিবেশিত হয়েছে। যার
বিষয়গুলি এবং লেখার মান অত্যন্ত উঁচু, ধারাল এবং ঋজু। যেখানে কবিতার বিষয়বস্তু তির্যক
ভাবে নয়,সরাসরি প্রতিভাত হয়েছে, আর এটাই কবির লেখনীর অন্যতম বৈশিষ্ট্য। তিনি সব সময়
কথায়, কবিতায় স্পষ্ট ও সরাসরি বলেন। এটাই কবির চরিত্রের অন্যতম সম্পদ। কবিতা গুলিতে
প্রার্থনা,সামাজিক অসংগতি,প্রেম,দেশপ্রেম,নিসর্গ প্রভৃতি বিষয় সার্থক ভাবে ফুটিয়ে তোলা
হয়েছে। একবার পড়া শুরু করলে শেষ না করে উঠা যাবে না। বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে
টেনে নিয়ে যাবে। আশা করি কাব্যগ্রন্থটির কবিতাগুলি পড়ে পাঠক প্রতারিত হবেন না, আনন্দাপ্লুত
হবেন এবং বার বার পড়বেন।
কবি মোঃ হারুন-উর-রশীদ (রুনা) বর্তমান সময়ের বিরল প্রতিভা সম্পন্ন
একজন কবি। সাহিত্য,সঙ্গীত,নাটক,ক্রীড়া, অভিনয়সহ অনেক বিষয়ে সমান দক্ষতা আছে তাঁর। তাঁর
রচিত কবিতা গুলিও কোন নির্দিষ্ট ধারায় প্রবাহিত নয় বা কোন নির্দিষ্ট গণ্ডি দ্বারা সীমাবদ্ধ
নয়। তাঁর চিন্তা-চেতনার ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ ও আকাশের মত বিশাল। তিনি একজন পদস্থ
সরকারী কর্মকর্তা হয়েও মাটির একান্ত কাছাকাছি মানুষের জীবনের চালচিত্র সার্থক ও সুন্দর
ভাবে তার কবিতা সমূহে তুলে ধরেছেন। কবিতায় অঙ্কিত চরিত্রের সাথে যেন কবি একাত্ম হয়ে
মিশে যান। কবির রচিত কবিতা সমূহে প্রেম,প্রকৃতি,ধর্ম,ব্যঙ্গ,রম্য,শ্লেষ,প্রতিবাদ,রাজনীতি,নীতি-নৈতিকতা,
বাস্তব,পরাবাস্তব, বিপ্লবসহ অনেক বিষয় প্রতিভাত হয়েছে। যা' একজন কবির মধ্যে সহজে খুঁজে
পাওয়া যায় না। অত্যন্ত আধুনিক ও বিজ্ঞান মনস্ক, প্রগতিশীল কবি ছাত্র জীবন থেকেই সাহিত্য
চর্চা তথা কবিতা লেখা শুরু করেন। কবির জন্ম ১৯৫৯ সালের ১ লা জানুয়ারি ঝিনাইদহ জেলার
সদর উপজেলাধীন পানামী গ্রামে জেলায় এক নামে পরিচিত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। কবির
পিতা মরহুম মুন্সী গোলাম কওছার এলাকার একজন সুপ্রসিদ্ধ শিক্ষাবিদ এবং মাতা মরহুমা মোছাঃ
রওশন-আরা-বেগম অত্যন্ত ধার্মিক ও বিদুষী মহিলা ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক কবি বাংলাদেশ মৎস্য ও
প্রাণি সম্পদ মন্ত্রনালয়াধীন মৎস্য অধিদপ্তরে মৎস্য অফিসার হিসাবে কর্মরত আছেন।
দীর্ঘ চাকুরী জীবনে লেখা লেখির ফুসরত না পেলেও চাকুরী জীবনের শেষ
মূহুর্তে এসে কবি লেখায় মনোনিবেশ করেছেন এবং পাঠকদেরকে সুন্দর সুন্দর লেখা উপহার দিয়ে
চলেছেন। উল্লেখ্য যে, স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্য সূচীতে অন্তর্ভুক্ত করার
মত কবির লেখা অসংখ্য যুগোপযোগী কালোত্তীর্ণ উচ্চমান সম্পন্ন কবিতা রয়েছে। যার দ্বারা
জাতি উপকৃত হবে নিঃসন্দেহে।
বইটি কেন কিনবেন:
সাহিত্য জীবনের কথা বলে। সীমাহীন দূঃখ-কষ্ট, ঝড়-ঝঞ্ঝা, ঘাত-প্রতিঘাত
এর মাঝেও সুখ ও প্রত্যাশা প্রাপ্তি এবং সূবর্ণ আগামীর স্বপ্ন দেখায়,প্রেম-ভালবাসায়
উদ্ভাসিত করে । শুষ্ক মন ও মননকে আনন্দের ফল্গুধারায় সিক্ত করে। আর এ কাব্য গ্রন্থটিতে
তার সবই আছে। একজন পড়লে অন্য জনকে কিনতে এবং পড়তে অনুপ্রাণিত করবে এটাই প্রমানিত সত্য।
যুগের পাওয়া শত শত অত্যাধুনিক বিনোদনের উপাদানের মাঝেও কবিতা আজও অনন্ত যৌবনা একমাত্র
বন্ধু, সাথী ও ভালবাসার নিয়ামক।
জীবনের আত্মকথন ৫-৭
আমি ৮-১০
মা আমার মা ১১-১২
জীবন যুদ্ধ ১৩-১৪
আধুনিকতার গরব ১৫-১৬
শব-ই- বারাত ১৭
আমার প্রাণের গাঁ ১৮-১০
মাটির মানুষের জীবনালেখ্য ২১-২৩
অনন্ত প্রার্থনা ২৪
অন্তিম অভিলাষ ২৫-২৬
ময়নামতির চর ২৭-২৮
এলে হে বৈশাখ ২৯-৩০
খুঁজি তোমাকেই ৩১-৩২
এসো বৈশাখ ৩৩-৩৪
হৃদয়ের প্রার্থনা ৩৫-৩৬
তোমাকেই মনে পড়ে ৩৭-৩৯
জীবনালেখ্য ৪০-৪১
অবশেষে তোমারই হলো জয় ৪২-৪৩
তোমারই হৃদ-কাব্যের কবিতা হবো ৪৪-৪৫
স্বাধীনতা আমার স্বাধীনতা ৪৮-৫০
সত্যের শপথ ৫১-৫২
হায়রে বাঙালী ৫৩-৫৪
আযান ৫৫
সোনার বাংলাদেশ ৫৬
নারী ৫৬-৫৮
তোমাতেই হব যে বিলীন ৫৯-৬১
হে খোদা বাঁচাও মজলুমেরে ৬২-৬৩
জীবনের আত্মকথন
(এক)
হে
পথিক!
দাড়াও
বারেক শুনে যাও তব জীবনের কথা,
চলেছ
কিন্তু সাথে কেউ নেই জান কি বারতা?
সাথে
কেউ যাবেনা সঙ্গীও হবেনা যাবে একা,
মরণ-কালে
চির বন্ধুরও পাবেনা তুমি দেখা!
(দুই)
হে
মানুষ!
আছে কি
তব হুশ সামনের পথ কতনা বন্ধুর?
যে পথ
মাড়িয়ে যাবে অভিষ্টে মহাঢেউ সিন্ধুর!
এ
জীবন-ক্ষণ অতীব ক্ষুদ্র জানো তা নিশ্চয়?
চলে
গেলেই সে আসেনা ফিরেই নির্মম নির্দয়!
(তিন)
হে
বিবেক!
সাড়া
দাও অন্তরে দেখ সত্যের দু'চোখ
মেলে,
সারা
জীবনের যজ্ঞেরধন যেতেছ তুমি ফেলে!
আপনার
নয় কেউ বন্ধু-সখা দারা ও পরিবার,
দু'চক্ষু মুদে
দেখো হে বন্ধু কেউ নহে আপনার!
(চার)
হে
হৃদয়!
কেঁদে
কি হবে ফল আহরিত পূণ্যই শক্তি বল,
সততায়
সমৃদ্ধ চরিত্র হবে সুশোভিত সুনির্মল!
খাটিয়ায়
শোয়া তোমার দেহ শূণ্য হাতে যাবে,
কৃতকর্মের
সুফল কুফল হাতেই হাতেই পাবে!
(পাঁচ)
হে
জীবন!
কি হবে
আর কেঁদে একবারই এসেছো ভবে,
জানোনা
যে জীবন যায় ফিরে এসেছে কবে?
নিশ্চল
নিশ্চুপ জ্বলে শেষ হবে একেলা তুমি,
চিরতরেই
ছেড়ে যাবে তুমি আপন পিতৃভূমি?
(ছয়)
হে
ভালবাসা!
তুমিও
ছাড়লে মোরে বেঁধেছিনু বাহুর ডোরে
জীবনের
সাথে রেখেছিনু তবু ছাড়লে মোরে?
হায়রে
ভাগ্যলিপি! বিধিলিপি ছিলো কি এই,
সবাই
আছে সব কিছু আছে আমি শুধু নেই!
(সাত)
হে
সুহৃদ!
তুমিও
ছাড়িছ মোরে? হায়
ওহে আফসোস!
দেয়নি
কি কিছু ওহে বন্ধু এখনি হলো দোষ?
চলার
পথে দেখছিই শুধু স্বার্থবাদীরই খেলা,
চলি হে
বন্ধু ক্ষমিও মোর ডুববে এখন বেলা!
(আট)
হে
নিসর্গ!
অকাতরেই
তুমি দিয়েছো যে আমারে কত,
পেয়েছি
আমি হে যত ফিরিয়ে দেয়নি তত।
তবুও
হে বন্ধু আমার হতে চাওনি প্রতিদান,
সে ঋণ
ঐ লাখেরাজ যেন করনি প্রতিবাদ!
(নয়)
হে
মৃত্তিকা!
তুমিও
কি দিবেনা স্থান তোমার আপ্ত বুকে?
তোমারই
সৃষ্ট সন্তান আমি রেখ পরম সুখে!
আমি
উচ্ছিষ্ট আবর্জনা সুন্দর এ দুনিয়াতে,
চাই
মিলতে ত্বরা করে তোমার বুকের সাথে!
(দশ)
হে
ভাগ্য!
নিয়ে
এসেছিলে কেন জীবনেরই ছোট গল্প,
যার
পরিধি মহা-কাল তুলনায় কত যে স্বল্প!
আগেই
যদি জানতাম ঋদ্ধিতা এতটা ক্ষীণ,
নিজেই
বাঁজাতাম নিজেরই সেই মরণ বীণ!
(এগার)
হে
মরণ!
তোমার
হল যে জয় মোর সবই হল যে ক্ষয়,
অবশেষে
তব আগমনে সবই হল বিষাদময়!
এ
জীবনের সনে চির বৈরিতা কেন তোমার,
তোমার
সনে ছিল কি কোন শত্রুতা আমার?
বই সংক্রান্ত অন্যান্য তথ্যাদি:
গ্রন্থস্বত্ব
: লেখক
: লেখক
প্রকাশকাল
: ই-বুক পিডিএফ র্ভাসন: ৩১ মে ২০১৮
: ই-বুক পিডিএফ র্ভাসন: ৩১ মে ২০১৮
: ডিজিটাল প্রিন্ট র্ভাসন-১: ৩১ মে ২০১৮ (৫ কপি)
: প্রথম প্রেস র্ভাসন প্রক্রিয়াধীন
মুদ্রণে
: উদীয়মান লেখক ফোরাম
বাঁধাইয়ে
: ইসমাইল,নীলখেত
মূল্য
: পিডিএফ র্ভাসন ৫০ টাকা বিদেশে দুই ডলার।
: ডিজিটাল প্রিন্ট র্ভার্সন ১৭০ টাকা বিদেশে চার ডলার।
: প্রেস র্ভাসন ১২০ টাকা বিদেশে তিন ডলার।
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন
আইএসবিএন :
আবেদন প্রক্রিয়াধীন



No comments:
Post a Comment